বগুড়ায় দৈনিক জবাবদিহি ৯ম বর্ষপূতিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।আজ রোববার (৮ ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নাজ কমপ্লেক্স ষষ্ঠ তলায় জবাবদিহি অফিসে আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসএম দৌলত বগুড়া জেলা প্রতিনিধির সভাপতিেত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শাজাহানপুর প্রেসক্লাবের সেক্রেটারি এস টিভির জেলা প্রতিনিধি ও কালবেলার সাজাহানপুর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম মিলন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবগ্রাম ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, শহিদুল ইসলাম শিমুল, বগুড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মাসুদ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির মহিলা দল নিহার সুলতানা তিথি, সহ- গণশিক্ষা বিষয়ক সম্পাদক বগুড়া জেলা যুবদলের এ কে এম ফজলে এলাহী সোহেল, আরো উপস্থিত ছিলেন শাহজাহানপুর জবাবদিহির উপজেলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক জয়যুগান্তরের স্টাফ রিপোর্টার রেজাউল করিম, দৈনিক জয় যুগান্তর ও নিউ নেশন কাহালু উপজেলা প্রতিনিধি সোহেল রানা,দৈনিক একুশের বাণী জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম টুকু, দৈনিক স্বাধীন মতের ফটোগ্রাফার জুবাইল ইসলাম,বেকারি এন্ড কনফেকশনারী কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ রাঙ্গা,সাবেক সাধারণ সম্পাদক নজরুল হক, আই আর ইলেকট্রনিক্সের সত্বাধিকারী নুরুল ইসলাম, বগুড়া জিয়া সাইবার ফোর্সের সভাপতি মারজান আহাদসহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রতিনিধি এস টিভি ও কালবেলার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম মিলন তার বক্তব্যে বলেন, দৈনিক জবাবদিহি অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তিনি বলেন,সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জবাবদিহি আজ জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে এবং দেশের পাঠক সমাজে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
ভবিষ্যতেও এই পত্রিকা পেশাদারিত্ব, সাহসিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পাশাপাশি তিনি জবাবদিহির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।