1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

রোজায় স্কুল ছুটি, সংশোধিত প্রজ্ঞাপন জারি

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে
Oplus_16908288

সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, রমজান মাসের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে, যা চলবে টানা ২৬ মে মার্চ পর্যন্ত। এর মধ্যে রমজান মাস, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসের ছুটি অন্তর্ভুক্ত।।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়। ছুটির তালিকায় ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রোজা, ঈদসহ কয়েকটি ছুটি রয়েছে। শুক্র ও শনিবারসহ সেখানে মোট ছুটি ১৯ দিন।

এদিকে, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ১৫ ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয়। সেদিন হাইকোর্টের একটি বেঞ্চ রমজানের শুরু থেকেই স্কুল বন্ধ রাখার আদেশ দিলেও সোমবার সেটি স্থগিত করে দেয় চেম্বার জজ আদালত।

 

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team