1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যুদণ্ডের বিধান বাতিলের দাবি বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের

মেহেদী হাসান লিটন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার দেখা হয়েছে

বগুড়া-সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যুদণ্ডের বিধান রেখে প্রণীত ২০১৮ সালের ‘কালো আইন’ বাতিলের দাবি জানিয়েছে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি আব্দুল হামিদ মিটুল সাংবাদিকদের বলেছেন, বিমানে দুর্ঘটনা ঘটলে তদন্ত কমিটি গঠন করা হয়, অথচ সড়কে দুর্ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয় না।

তার অভিযোগ, ২০১৮ সালে প্রণীত সড়ক আইনটি শ্রমিকদের জন্য কঠোর ও বৈষম্যমূলক।

তারা দাবি করেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান না করে চালকদের ওপর দায় চাপানো হয়, যা অন্যায়। তাই আইনটি সংশোধন বা বাতিল করে ন্যায্য ও বাস্তবসম্মত বিধান প্রণয়নের আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বগুড়ার সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় শ্রমিকদের প্রত্যাশা—সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন জানায়, তাদের দাবি আদায়ে প্রয়োজনে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।

মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামছু, সহ সভাপতি শহীদুল ইসলাম সওদাগর, আব্দুল মান্নান শামীম, প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন পিন্টু প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team