1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ইফতার মাহফিল বগুড়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলা

মেহেদী হাসান লিটন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার দেখা হয়েছে

বগুড়া শহরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা। বুধবার বিকেলে শহরের টিএমএসএস মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রববানী।

বিশেষ অতিথি ছিলেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বগুড়া জেলা সভাপতি অ্যাডভোকেট মোকলেছুর রহমান ও জেলা সেক্রেটারি আনিছুর রহমান; জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইজাজ আল ওয়াসী জীম ও এনামুল হক বাবু বিশ্বাস; খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা মামুন রহমানী ও সেক্রেটারি ইউসুফ হাবিবী; ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) জেলা সভাপতি মাহফুজুল হক ও সেক্রেটারি অ্যাডভোকেট শাফি। এছাড়া জামায়াত নেতা রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলী, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যাপক আব্দুস সালাম তুহিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রববানী বলেন, একটি মানবিক ও ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে জামায়াত কাজ করছে। তিনি বলেন, রমজান মাসেই বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং মুসলমানরা সেখানে বিজয় অর্জন করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, একদিন এ দেশেও ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ‘জুলাই সনদ’ আজ হুমকির মুখে। সন্তান হারানো পরিবারের বেদনার কথা উল্লেখ করে তিনি জুলাই সনদ ঘিরে সব ধরনের ষড়যন্ত্র পরিহার করে তা বাস্তবায়নের আহ্বান জানান।অনুষ্ঠানে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team