1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ভিডিও ধারণ, বরিশাল সিটি কর্পোরেশন কর্মকর্তা কারাগারে

মোঃ সুজন সদর উপজেলা প্রতিনিধি বরিশাল:
  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২১ বার দেখা হয়েছে

বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ ও হুমকির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কর্মকর্তা মো. শহিদুল ইসলাম উজ্জ্বলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মিরাজুল ইসলাম রাসেল শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. শহিদুল ইসলাম উজ্জ্বল সদর উপজেলার রায়পুরা এলাকার বাসিন্দা। তিনি এর আগে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সচিব ছিলেন।

কাউনিয়া থানার এসআই শফিকুল ইসলাম বলেন, দুপুরে ধর্ষণ মামলায় ওই কর্মকর্তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মিরাজুল ইসলাম রাসেল শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বরাতে এসআই শফিকুল বলেন, ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী। ওই নারী উজ্জ্বলের বন্ধুর স্ত্রী। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে মোবাইল ফোনে কথা হতো। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেন উজ্জ্বল। এতেও রাজি না হলে তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান উজ্জ্বল।

সবশেষ ৩০ জানুয়ারি ওই নারীর ভাড়া বাসায় গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন উজ্জ্বল। পরে বিয়ের প্রস্তাব দিলে তাকে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় উজ্জ্বলের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা করেছেন ওই নারী। ওই মামলার আসামি হিসেবে সকালে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team