1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

বগুড়ায় যাকাত কমিটির পক্ষ থেকে যাকাত বিতরণ

মেহেদী হাসান লিটন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৮০ বার দেখা হয়েছে

বগুড়া জেলা প্রশাসক ও যাকাত কমিটির সভাপতি তৌফিকুর রহমান বলেছেন, বিত্তবানদের কাছে সমাজের অসহায় ও দুস্থ মানুষের একটা হক বা অধিকার আছে। সেটাই হচ্ছে যাকাত। এটা করুনা নয়। দেশকে সমৃদ্ধশালী করতে হলে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে সমাজে ধনী-গরিবের বিভাজন এবং বৈষম্যের সৃষ্টি হবেনা। তিনি সোমবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আয়োজিত ২০২৪/২৫ অর্থ বছরের উপকারভোগীদের মাঝে অর্থ বিতরণ ও যাকাত সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, সরকারী মুস্তাফাবিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team