গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম বগুড়া জেলা শাখার ইফতার অনুষ্ঠিত। মঙ্গলবার বিকেলে বগুড়ার একটি রেস্টুরেন্টে বগুড়া জেলা শাখার আহবায়ক শাহ্ মেহেদী হাসান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদস্য সচিব মোঃ ইউসুফ শেখ সাগর,সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ ফজলুল কাদির কবির, যুগ্ম সদস্য সচিব ঈশা খাঁ, সদস্য সফিকুল ইসলাম সফিক, সদস্য বিউটি খাতুন,সদস্য মোঃ সোহানুর রহমান সোহান।
আরো উপস্থিত ছিলেন, বগুড়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দপ্তর সম্পাদক ও দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার সহকারী সম্পাদক মোঃ শামীম আহমেদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ ইব্রাহীম আলী, দৈনিক বাংলার চোখ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও বগুড়া প্রেসক্লাবের সদস্য মোঃ ফজলুল হক প্রমুখ। ইফতারের পূর্বে সদস্যদের মাঝে সনদপত্র ও পরিচয়পত্র বিতরণ করা হয়।