1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

লেবাননে বোমা বিষ্ফোরণ ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবীঃ পীর সাহেব চরমোনাইর

আ স ম আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৬৪০ বার দেখা হয়েছে

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় মঙ্গলবার বিকালে ভয়াবহ জোড়া বিস্ফোরণ ঘটনায় শতাধিক মুসলমান নিহত ও হাজার হাজার মুসলমান আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এধরণের হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না।

এধরণের হামলা মানব সভ্যতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। হামলায় চারদিকে সারি সারি লাশ, দিশেহারা রক্তাক্ত মানুষ। হাসপাতাগুলোতেও জায়গা হচ্ছে না আহতদের। বিলাসবহুল হোটেল, আবাসিক ভবন সবকিছু পরিণত হয়েছে অচেনা বিশাল ধ্বংসস্তুপে। বিস্ফোরণে আহতদের চিৎকার আর নিখোঁজের স্বজনদের দীর্ঘশ্বাসে ভারি হয়ে উঠছে আকাশ-বাতাস।

জোড়া বিস্ফোরণের এই ধ্বংসলীলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেন পীর সাহেব চরমোনাই। সেইসাথে তাদের মাগফিরাত কামনা করেন।

আজ বুধবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বৈরুতের হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করে আন্তর্জাতিক বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে। সেইসাথে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধভাবে এ হামলার মোকাবেলা করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team