1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

লৌহজংয়ে শহীদদের প্রতি লৌহজং প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী

আ স ম আবু তালেব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে লৌহজং প্রেসক্লাব।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের নেতৃত্বে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন লৌহজং প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন বাবু, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সাইম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নবীন, কার্যনির্বাহী সদস্য মো. জাহিদ হাসান, সাংবাদিক রিয়াদ আহমেদ, সামাদ হোসেন প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team