সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাজীপুরের শিমুলতলীতে DXN International Global Business এর ফার্ম ও ফ্যাক্টরীর নির্মান কাজ চলছে। এতে মহা আনন্দিত ও উচ্ছসিত হয়েছে গোটা বাংলাদেশের ন্যায় মুন্সীগঞ্জের DXN INTERNATIONAL GLOBAL BUSSINESS এর ব্যবসায়িক পার্টনাররা।
DXN এ স্টার পদবী অর্জনকারী আহম্মেদ সাইফ আমাদের প্রতিনিধিকে জানান, বাংলাদেশে DXN এর পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় মালয়েশিয়া ও আবু ধাবি সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে চাহিদানুযায়ী পণ্য পাওয়া যাচ্ছে না। ফলে, ক্রেতাদের চাহিদা অনুযায়ী অর্ডারকৃত DXN এর পণ্য দেওয়া সম্ভব হচ্ছে না। ক্রেতা ধরে রাখতে বিশেষ বিবেচনায় গাজীপুরের শিমুলতলীতে ৮৮ শতাংশ জমিতে DXN এর ফার্ম ও ফ্যাক্টরী নির্মাণ কাজ চলছে।
নির্মাণ করছেন DXN এর প্রতিষ্ঠাতা ডাঃ লিম সিউ জিন। মুন্সীগঞ্জ জেলার ও বাংলাদেশের ডিস্ট্রিবিউটররা এ খবর জানতে পেরে আনন্দিত ও উচ্ছসিত হয়েছে। তাদের মতে, শিমুলতলীতে ফার্ম এবং ফ্যাক্টরী নির্মাণ হলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা যাবে ও ক্রেতার সংখ্যা ক্রমে ক্রমে বৃদ্ধি পাবে।