1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ভয়াবহ দাবানল

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৪ বার দেখা হয়েছে
Oplus_16908288

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে শতাধিক বাড়িঘর পুড়ে ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এখনো রাজ্যজুড়ে ১০টির বেশি বড় আগুন সক্রিয় রয়েছে।

 

শনিবার (১০ জানুয়ারি) ভিক্টোরিয়া রাজ্যের কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহের মাঝামাঝি সময় দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহের মধ্যেই এই দাবানলের সূত্রপাত হয়।

কর্তৃপক্ষ জানায়, দাবানলে এখন পর্যন্ত তিন লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। একই সঙ্গে অন্তত ১৩০টির বেশি ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। আগুনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সরকারি হিসাবে, এটি ২০১৯–২০২০ সালের ভয়াবহ ‘ব্ল্যাক সামার’ দাবানলের পর ভিক্টোরিয়ায় সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। সেই সময় তুরস্কের সমান বিশাল এলাকা আগুনে পুড়ে গিয়েছিল এবং প্রাণ হারিয়েছিলেন ৩৩ জন।

শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ক্যানবেরা থেকে দেওয়া টেলিভিশন ভাষণে বলেন, দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অগ্নিকালের মধ্য দিয়ে যাচ্ছে,

বিশেষ করে ভিক্টোরিয়ায় পরিস্থিতি উদ্বেগজনক। রাজ্যের বড় একটি অংশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

রয়টার্স জানায়, আগুনের ঝুঁকিতে থাকা বহু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ভিক্টোরিয়ার বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। একই সঙ্গে প্রতিবেশী নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও উচ্চমাত্রার অগ্নিঝুঁকির সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team