1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে : চরমোনাই পীর

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে
Oplus_16908288

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতের নেতৃবৃন্দ গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করেছেন। সামনে তারা বিভিন্ন বিদেশি দূতাবাস ও কূটনীতিকদের সঙ্গেও বৈঠক করবেন। বৈঠক করায় কোনো অসুবিধা নেই। কিন্তু গোপনে কেন? এটি আমাদের চিন্তিত করেছে। নিশ্চয় এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার নতুন বাসস্ট্যান্ড মাঠে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে এ পথসভার আয়োজন করা হয়।

চরমোনাই পীর বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটিকে আমরা ইসলামের একটি বাক্স মনে করেছিলাম। কিন্তু আজ জোট থেকে আমরা আলাদা হয়েছি, কারণ সেই ইসলামের বাক্সটি ছিনতাই করে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই ইসলামী নিয়ম ও আদর্শ অনুযায়ী। কিন্তু তারা যে নিয়মনীতি চালু করতে চায়, তা আমেরিকার নিয়মনীতি। এসব নীতিতে ইনসাফ প্রতিষ্ঠা হয় না। এটি সম্পূর্ণ ধোঁকাবাজি। আমরা যে কারণে একসঙ্গে ছিলাম, সেই কারণেই জোট থেকে বেরিয়ে এসেছি।

চরমোনাই পীর বলেন, অনেকে মনে করতে পারেন আমরা একা হয়ে গেছি। কিন্তু আমাদের সঙ্গে আল্লাহ আছেন। আমাদের সঙ্গে ইসলাম ও দেশকে যারা ভালোবাসেন তারা আছেন। সুতরাং আমরা একা নই।

শ্রীবরদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি খন্দকার মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শহিদুর রহমানের সঞ্চালনায় পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন ।

পথসভা শেষে শেরপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের নেতৃত্বে একটি পথমিছিল বের করা হয়। মিছিলটি শ্রীবরদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team