আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল, গোমস্তাপুর ভোলাহাট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ ইব্রাহিম খলিল বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে শরীয়াহ্ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা হবে।
মঙ্গলবার ২৭ জানুয়ারি মোঃ ইব্রাহিম খলিল হাতপাখা প্রতীকের প্রচারণা করেছেন। প্রথম দিনে নাচোলের রাজবাড়ী বাজার, নাসিরাবাদ, ভোলামোড় বাজার, মাক্তাপুর, গোলাবাড়ি, কলিহার, কলাবোনা, মুর্শিদা, হুলাশপুর, এলাইপুর মধ্য বাজারে প্রচারণা করেন। বিভিন্ন এলাকায় প্রচারণাকালে তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে রাষ্ট্র গঠন করলে শরীয়াহ্ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। দুর্নীতি,চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান ঘটানো হবে। চাকরি প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ পাবে।
রাষ্ট্র কর্তৃক বরাদ্দ ছাড়া কোনো হারাম খাবার খারেন না।
জনসাধারণের যা প্রাপ্য তা তাদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রচারনাকালে মাওলানা মোঃ সেলিম রেজা ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক, মোঃ মাহমুদুল হাসান জেলা সদস্য, মোঃ আলী আহসান জেলা সদস্য উপস্থিত ছিলেন।
২৮ জানুয়ারি বুধবার গোমস্তাপুর উপজেলায় প্রচারণা চালানোর কথা উল্লেখ করে প্রথম দিনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম সমাপ্ত করেন।