1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি:
  • আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে

খুলনার ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির(৪৫) নামে এক ‍যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (৩০ জানুয়ারী) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার জামিরা রোড সংলগ্ন আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। মিলন ওই উপজেলার আলকা গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে।

পুলিশ জানায়, চায়ের দোকানে বসে ছিলেন মিলন। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে একাধিক গুলি করে মৃত্যু নিশ্চিত করে জামিরা ইউনিয়নের দিকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাড়িয়ে ছিলন মিলন ফকির। এসময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে। এসময় মিলন ফকির দৌঁড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারও গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে। ওসি বলেন, কারা তাকে কী কারণে মেরেছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team