1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

গাজীপুরে ওয়ালটন কারখানার ইফতার খেয়ে ৩ শ্রমিক মারা গেছেন!

মোঃ মমিন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩৫৯ বার দেখা হয়েছে

গাজীপুর কালিয়াকৈর থানার ওয়ালটন কারখানার ইফতার খেয়ে ৩ শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ শ্রমিক মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আজ রোববার রাত ১০টায় এসব তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। তবে তিনি তাৎক্ষণিকভাবে মারা যাওয়া তিন শ্রমিকের নাম পরিচয় জানাতে পারেননি।

সাকাপি ইবনে সাজ্জাদ বলেন রোববার ইফতারের সময় কালিয়াকৈর থানার চন্দ্রায় ওয়ালটন কারখানায় ইফতার খেয়ে কয়েক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের কাশিমপুর এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে ৩ শ্রমিক মারা গেছেন।

এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকেরা। এতে আব্দুল্লাহপুর চন্দ্রা সড়কের যান চলাচল বন্ধ হয়ে বারইপাড়া থেকে কালিয়াকৈর’র চন্দ্রা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে জানিয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন বলেন, ‘শ্রমিক মৃত্যুর খবর আমরা পেয়েছি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’

এ ব্যাপারে জানতে চাইলে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রতিদিন সব কর্মীকে ইফতার সরবরাহ করি। কয়েকজন ইফতার করার পর বাইরে থেকে এক ধরনের কোমলপানীয় কিনে খান। এরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের আমাদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান। হুমায়ূন কবির আরও বলেন, এই ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team