1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে: চরমোনাই পীর

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে
Oplus_16908288

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। জামায়াত সহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াত ইসলামকে ইসলামী দল বলে; আমি বলব, তারা বোকার স্বর্গে বাস করে।’

বৃহস্পতিবার সন্ধ্যায়  ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাইর পীর বলেন, ২০২৪ সালে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স ভোট দেব। এই লক্ষ্য–উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম, অনেক ইসলামী দল প্রথম অবস্থায় আমাদের সাথে সমঝোতায় ছিলো। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকলো, তার সাথে আর কিছু দল আসলো। যখন সারা দেশের মানুষ আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে সাড়া দিল, তখন দেশপ্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে ছোবল দিল।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team