1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

জোটে না থাকলেও ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে
Oplus_16908288

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার সম্মানে ওই আসনে দলীয় প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত।

রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতের নায়েবে আমির বলেন, জোটে না থাকলেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন, তার সম্মানে ওই আসনে আমরা দলীয় প্রার্থী দেব না। আমাদের যে প্রার্থী ওই আসনে মনোনয়ন জমা দিয়েছেন তিনি তা প্রত্যাহার করে নেবেন।

প্রসঙ্গত, ওই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team