1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

নীরব এলাকায় হর্ন বাজালে বড় জরিমানা ও জেল: অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে
Oplus_16908288
নীরব এলাকায় অযথা হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেলের বিধান থাকলেও প্রাথমিকভাবে বড় গাড়ির জন্য ২৫০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০০ টাকা জরিমানা করার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।
রোববার (২৫ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অযথা হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান।
মো. সরওয়ার জানান, একই অপরাধ বারবার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দুইবার জরিমানা করার পর পাঁচবার একই অপরাধ করলে চালকদের লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। এভাবে পয়েন্ট কাটতে কাটতে একপর্যায়ে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল হয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইন মানতে বাধ্য করা সরকারের কাজ হলেও মানুষ সচেতন না
হলে আইন বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি জানান, গত দেড় মাসে নীরব এলাকাগুলোতে হর্ন বাজানোর দায়ে প্রায় ৯ হাজার মামলা করা হয়েছে।
তিনি আইন মানার পাশাপাশি চালকদের সচেতন হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team