বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলু চাষিদের কাছ থেকে জো’রপূর্বক চাঁ’দা আদায়ের অ’ভিযোগ উঠেছে উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাদের বি’রুদ্ধে। চাঁ’দাবাজির ঘটনায় ঘটনাস্থল থেকে পালিয়ে কোন মত র’ক্ষা পায় তারা। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ তিন জনের বি’রুদ্ধে থানায় লিখিত অ’ভিযোগ দায়ের করা হয়েছে।
গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শাহজানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ডে সড়কের উপর ঘটনাটি ঘটেছে। অভিযোগকারী কৃষক মেহেদী হাবীব আব্বাসী (৪৮) অভিযোগে উল্লেখ করেন, গত প্রায় ১৬ দিন ধরে খরনা ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও এলাকায় আলু চাষিরা আলু হিমাগারে নেওয়ার সময় তাদের কাছ থেকে জো’রপূর্বক চাঁ’দা দাবী করা হচ্ছে।
গত (৮ মার্চ) সন্ধ্যা ৭ টার সময় তিনি নিজ বাড়ি থেকে, আলু হিমাগারে নিয়ে যাওয়ার পথে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম স্ট্যান্ড এলাকায় রাজশাহী-বগুড়া মহাসড়কে পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন ও শহীদ সহ কয়েকজন তার আলুবাহী গাড়ির পথরোধ করে। এ সময় তারা বস্তা প্রতি ২০ টাকা করে চাঁ’দা দাবী করে।
তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অ’ভিযুক্তরা তাকে অ’কথ্য ভাষায় গা’লিগালা’জ করে এবং চাঁদা না দিলে আলু হিমাগারে নিতে দেবে না, বলে হু’মকি দেয়। এমনকি তাকে তুলে নেওয়ার হু’মকি দিয়ে প্রা’ণনাশের ভ’য় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
বীরগ্রাম বাসস্ট্যান্ডে উপস্থিত স্থানীয় জনতা চাঁদাবাজির কর্মকাণ্ড দেখে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ধাওয়া করে। তখন তারা পা’লিয়ে কোন মত জীবন র’ক্ষা করেন।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোথাও চাঁ’দাবাজি করতে যাইনি আমার নামে বিভ্রা’ন্তকর তথ্য ছাড়ানো হচ্ছে।
তবে স্থানীয় প্রত্যক্ষদর্শী, তাজনুর ইসলাম জাহাঙ্গীর আলম আপেলসহ অনেকে জানান, কৃষকের কাছে চাঁদা না পেয়ে যখন জোর করে ওই কৃষককে অ’পহরণের চে’ষ্টা করছিল তখন আমরা বিষয়টি প্রতিবাদ করি। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা। শাজাহানপুর থানার (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় এক কৃষক চাঁ’দাবাজির অভিযোগ দিয়েছেন। ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান বলেন, খাজনা আদায় হতে যেখানে কেনাবেচা হবে। সড়কে চাঁদা তোলা সম্পূর্ণ অবৈধ। আর যারা চাঁদা তুলেছে তারা ইজারাদার নয়।