1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বগুড়া সদর আসনের উপ-নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল

মেহেদী হাসান লিটন,বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৭ বার দেখা হয়েছে

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল।

আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন, আবারো উপ নির্বাচনে দিবেন। সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে বগুড়া সদর বাসী এবার অবশ্যই জামায়াতে ইসলামীকে বেছে নিবে। সবাই জেনেছে জামায়াতের কেউ সন্ত্রাস চাঁদাবাজী করেনা। আমরা মনে করি দেশের জনগণ বিগত নির্বাচনে যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে ঝেঁপে পড়েছিলো আমরাই শুধু বিস্মিত হইনি দেশের মানুষ বিস্মিত হয়েছে। ভোট গণনা শুরু হলো সারাদেশ থেকে একের পর এক আমাদের আসনগুলোতে বিজয়ের খবর আসতে থাকলো।

রাতে রহস্যজনকভাবে মিডিয়াতে সেই ফলাফল দেয়া বন্ধ করে দেয়। আমরা মনে করি ভোট গণনা করা ও রেজাল্ট তৈরির মধ্যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তিনি শুক্রবার বিকেলে বগুড়া শহরের চারমাথা ছয়পুকুরিয়া স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সড়ক পরিবহন শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সড়ক পরিবহন জেলা শাখার সভাপতি এজাজ আহমেদ আসলামের সভাপতিত্বে মাহফিলে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, জেলা সহ সভাপতি জহুরুল ইসলাম বাদশা, ১৫নং ওয়ার্ড জামায়াতের আমীর আবু হুর ফারাজি, শ্রমিক নেতা নুল আলম, সুইট।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team