1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান ২ জন কারাদণ্ড

সারোয়ার জাহান আরিফ, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২২৫ বার দেখা হয়েছে

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। আজ রবিবার ০৮ই মার্চ মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় মোঃ কাজল (৬০) চরমান্দালিয়া, মনোহরদী ও বোরহান (৪৫) চরমান্দালিয়া, মনোহরদী গাঁজা সেবন করে উশৃংখল আচরণ করার দায়ে উভয়কে দেড় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এসময় ১ টি কলকি, ১ টি গ্যাস লাইটার, ১ টি কাটলি ও গাঁজা জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী। প্রসিকিউটর হিসেবে ছিলেন মোঃ মোফাজ্জল হোসেন, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল, জেলা কার্যালয়, নরসিংদী ও তার টিম। প্রশাসনের সাথে কথা বলে জানা গেছে,মাদকমুক্ত মনোহরদী এমন অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team