1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

মায়েদের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড চাই না: জামায়াত আমির

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে
Oplus_16908288
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিরপুরের দারুসসালাম এলাকার ওয়াকআপ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গেলে নিক্তিতে ওজন করে প্রত্যেকের অধিকার তার কাছে পৌঁছে দেয়া হবে। আমরা মায়েদের নিরাপত্তা নিশ্চিত করবো। কোনো মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না। একহাতে ফ্যামিলি কার্ড, অন্যহাতে নারীদের গায়ে হাত একসাথে হতে পারে না।
এ সময় দাঁড়িপাল্লাকে মানুষের বিজয়ের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না। ১৮ কোটি মানুষের বিজয় চাই।সেই বিজয়ের প্রতীক দাঁড়িপাল্লা। আর দুর্নীতি আমাদের সঙ্গে যায় না। ভবিষ্যতে চাঁদাবাজদের অস্তিত্ব থাকবে না।
সাম্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, কারো হাতে বেকার ভাতা দিয়ে ইজ্জত হানি করতে চাই না। কাজ তুলে দিতে চাই।আমরা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team