1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে পুলিশ

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

আ স ম আবু তালেব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের লৌহজংয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে লৌহজং থানা পুলিশ। উপজেলার মাওয়া থেকে বালিগাঁও সেতু পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। একইসঙ্গে বিভিন্ন মোড়েও পুলিশের অবস্থান আছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় তিন চাকার যানে চলাচল করছেন মানুষ। তবে কাউকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। যে যার মতো গন্তব্যস্থলে যাচ্ছেন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন জায়গায় আমাদের চেকপোস্ট আছে। কনকসার, লৌহজং পুরান থানা, মালিরঅংক, খেতেরপাড়া স্ট্যান্ডে পুলিশ মোতায়েন রয়েছে৷ আমরা সতর্ক অবস্থায় আছি।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team