1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

যারা নারীদের গায়ে হাত তুলছেন, তারাও তো কোনো মায়ের পেটের সন্তান: জামায়াত আমীর

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার দেখা হয়েছে
Oplus_16908288

দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী কাজে বের হওয়া নারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দ্বীনের দাওয়াত নিয়ে অনেক মায়েরা ঘরে ঘরে যান। একটা শ্রেণি তাদের অপমান করেন। কখনো গায়েও হাত দেন। যারা এগুলো করেন, তারাওতো কোনো মায়ের পেটেই জন্মেছেন। তাহলে কেনো এমন করেন, প্রশ্ন রাখেন জামায়াত আমীর।

তিনি বলেন, নদী খননের টাকা মানুষের পকেটে ঢুকেছে। শুধুকি নদী? উন্নয়নের নামে গত ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছেন, তারাই লুটপাট করেছেন। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। গত ১৬ বছর আমাদের ওপর যে জুলুম হয়েছে, তা নজিরবিহীন। আমাদের শীর্ষ নেতাদের হত্যা করা হলো, ঘর বাড়ি লুট হলো, বুলডোজার দিয়ে ঘর বাড়ি গুড়িয়ে দিয়েছে। সব শেষ আমাদের দলকে নিষিদ্ধ করে বেহুশ হয়ে দেশ ছেড়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা ৫ তারিখের পর আমরা ঘোষণা দিয়েছি, আমরা কোনো প্রতিশোধ নেবো না।

কুষ্টিয়ায় চালের ট্রাক নিয়ে চাদাবাজি চলছে উল্লেখ করে ডা. শফিক বলেন, এই সমস্ত কাজে যারা লিপ্ত আছে, তাদের হাতেও আমরা কাজ তুলে দেবো। এখন যে অভিশপ্ত জীবন নিয়ে আছো, সেই জীবন ওই চাদাবাজদের আর থাকবে না। তারাও ভালো মানুষ হবে। কিন্তু একটি দল মামলা বাণিজ্য শুরু করলো। তারপর বললো- নাম যেহেতু ঢুকে গেছে, এবার কিছু দেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১দলীয় জোটের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আশ্বাস দিয়ে ডা. শফিক বলেন, জামায়াত নির্বাচিত হলে নদী বাঁচানোর কাজে প্রথম হাত দেয়া হবে। নদী বাঁচলে মানুষ বাঁচবে। যারা বন্দরে, স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, জামায়াত ক্ষমতায় এলে তাদের আমরা বুকে তুলে দিয়ে কাজের ব্যবস্থা করে দেবো।

মায়েদের সম্মান জীবনের সবটুকু দিয়ে নিশ্চিত করা হবে। যারা বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরে তালাবদ্ধ করে রাখা হবে। আমরা তাদের উদ্দেশ্যে বলি- আমাদের তালা কেনার এতো টাকা নেই। বরং নারীরা সম্মানের সাথে, নিরাপত্তার সাথে সব কাজ করতে পারবে, এই নিশ্চয়তা দিচ্ছি।

কুষ্টিয়ার সমাবেশে পুরুষের পাশাপাশি বিপুল পরিমাণ নারী কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্টেডিয়ামের একটি নির্দিষ্ট এরিয়ায় নারী কর্মীরা সমবেত হয়েছিলেন। সমাবেশে জামায়াতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াতের আমীর।

 

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team