1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

রাজশাহীর রংপুর সফর শেষে সিরাজগঞ্জ আসবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

মো: ফরিদুল ইসলাম রাকিব সদর উপজেলা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে।আগামী শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বগুড়া থেকে ঢাকা ফেরার পথে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব এম দুলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী ও রংপুর বিভাগে নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জেও রয়েছেন। এদিন জেলার ৬টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেবেন। সিরাজগঞ্জের ৬টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছেন । জনসভা সফল করতে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নির্দেশনা দেওয়া আছে।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team