1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

লৌহজংয়ে বেইলি ব্রীজের প্লেট সরে খালে পড়ে সাংবাদিকের ছেলে আহত! 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২২৮ বার দেখা হয়েছে
All-focus

মুন্সীগঞ্জের লৌহজংস্থ তিন দোকান ছাতা মসজিদ সংলগ্ন বেইলি ব্রীজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গতকাল রাত আনুমানিক ৮টায় জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও নকী টিভির সাংবাদিক আ স ম আবু তালেবের বড় ছেলে আহমাদ আব্দুল্লাহ ওরফে আমির হামজা ( ১৬ ) হলদিয়া থেকে উক্ত বেইলি ব্রীজের উপর দিয়ে ধীৎপুর কলাবাগান ফেরার সময় পথচারীকে সাইড দিতে গিয়ে প্লেট সরে বাই সাইকেল সহ কচুরী ভর্তি খালে পড়ে যায়।

স্থানীয় লোকজন টের পেয়ে রশি ফেলে ছেলেকে উদ্ধার করে। বেইলি ব্রীজের সাথে আঘাত পেয়ে জখম হয়ে প্রচণ্ড ব‍্যাথা পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। বতর্মানে বাড়িতে তার চিকিৎসা চলছে। দূর্ঘটনা এড়াতে বেইলি ব্রীজের প্লেট লাগানোর কাজ চলছে বলে এলাকাবাসী জানান। বাই সাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team