মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের কনকসার ইউনিয়নস্থ ধীৎপুর গ্রামের ঢালী বাড়ির মোঃ শরিফ ঢালীর ছেলে ইঞ্জিনিয়ার রুবেলের (৩০) হাতে তার চাচির (৫০) করুণ মৃত্যু ঘটেছে।
জানা যায়, গতকাল সকাল ৭টায় জায়গা সংক্রান্তের জেরে মারামারির এক পর্যায়ে ইঞ্জিনিয়ার রুবেলের হাতে তার চাচি তাসলিমা বেগম (৪২) নিহত হন। তাসলিমা বেগমকে লৌহজং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার শফিকুল বাশার মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে এলাকাবাসী আমাদের প্রতিনিধিকে জানান, রাস্তা, বসতবাড়ি ও জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেক দিন যাবত পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে প্রাণ দিতে হলো পরিবারের বৃদ্ধ চাচীকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শফিকুল বাশার জানান, ধারণা করা হচ্ছে উত্তেজনার কারণেই তাসলিমা বেগম স্টক করেছেন। পোস্টমডেম না করা পর্যন্ত কিছুই ধারণা করা যাচ্ছে না।
এই বিষয়ে ইঞ্জিনিয়ার রুবেলের মোবাইল ফোনে কথা বলতে চাইলে সে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আল তায়াবীর আমাদের প্রতিনিধিকে জানান, মামলা প্রক্রিয়াধীন, পোস্টমর্টেম এর জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।