1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শ্রীপুরে গহীন জঙ্গলের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধপোড়া মরদেহ উদ্ধার।

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৭ বার দেখা হয়েছে

মুহা. সাইদুল ইসলাম সানাউল্লাহ্- স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গহীন জঙ্গলের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তি/কিশোরের অর্ধপোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় এই ঘটনাটি ঘটে। মরদেহের পরিচয় নিশ্চিত করা না গেলেও ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বনের ধারের সড়ক দিয়ে চলাচলের সময় পথচারীরা পোড়া গন্ধ ও ধোঁয়া দেখতে পান। পরে বনের পাশের রাস্তার ধারে আগুনে পোড়া একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা দ্রুত পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির শরীরের একাংশ মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় চেহারা শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে। মরদেহের গলায় রশি বাঁধা ছিল এবং জিহ্বা বের হয়ে ছিল, যা থেকে প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গভীর রাতে নির্জন গজারি বনের পাশে এনে হত্যার পর পরিচয় গোপন করতে মরদেহে আগুন দেওয়া হয়েছে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘটনাটি রহস্যজনক। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, আশপাশের থানায় করা নিখোঁজ ডায়েরিগুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিচয় শনাক্তে সিআইডি-এর একটি বিশেষজ্ঞ দল ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও বিশ্লেষণের কাজ শুরু করবে।
এলাকাবাসীর অভিযোগ, এলাকাটি নির্জন হওয়ায় অপরাধীরা সুযোগ নিয়ে এখানে অপরাধ সংঘটিত করে থাকতে পারে। তারা ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team