1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সিনিয়র সহকারী সচিবকে পুলিশের থানায় চায়ের দাওয়াত এসেই গ্রেপ্তার

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার দেখা হয়েছে

সিনিয়র সহকারী সচিবকে পুলিশের থানায় চায়ের দাওয়াত এসেই গ্রেপ্তার হন মো. রফিকুল হক মিঞা (২৮)। তিনি নিজেকে ‘সিনিয়র সহকারী সচিব’ হিসেবে দাবি করেন। তার ভিজিটিং কার্ড নিয়ে থানায় গিয়েছিলেন এক ব্যক্তি। পরে কার্ডটি দেখে পুলিশের সন্দেহ হলে চায়ের দাওয়াত দেওয়া হয় রফিকুলকে।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন জানান, রফিকুল হক বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কিন্তু নিজেকে তিনি পরিচয় দেন ‘সিনিয়র সহকারী সচিব’ হিসেবে। ৩৫ তম বিসিএস পাশ করে তিনি বর্তমানে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে উপ-পরিচালক পদে আছেন বলে দাবি করেন। এই পরিচয়ে তিনি ভিজিটিং কার্ডও ছাপান। থানায় কোনো প্রয়োজন হলে তার ভিজিটিং কার্ড দেখালে ‘কাজ হয়ে যাবে’ বলে সবাইকে বলতেন।

ওসি আরও জানান, তার এসব কথা বিশ্বাস করেই গতকাল রাতে সেই ভিজিটিং কার্ড নিয়ে মিরপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মাসুক মিয়ার কাছে আসেন আনু মিয়া নামে এক ব্যক্তি। কার্ড দেখে রফিকের পরিচয় নিয়ে সন্দেহ হলে, তাকে চা খাওয়ার দাওয়াত দিয়ে অতিরিক্ত উপ-কমিশনারের কার্যালয়ে ডাকা হয়। আসার পর তার পরিচয়, কর্মস্থলসহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলা শুরু করেন। পরে তার কথিত কর্মস্থলে যোগাযোগ করা হলে তারা এই নামে কেউ নেই বলে জানান। এক পর্যায়ে রফিক মিথ্যা পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেন।

বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানার ২নং সেকশনের পুলিশের অতিরিক্ত উপ কমিশনারের (মিরপুর জোন) কার্যালয় থেকে ‘সিনিয়র সহকারী সচিব’ পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. রফিকুল হক মিঞাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল হক মিরপুর মধ্য পীরেরবাগ এলাকার মো. শামছুল হক মিঞার ছেলে।

 

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team