1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর, গণমানুষের মানবিক নেতা ডা. শফিকুর রহমান। এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির শারীরিক পরিস্থিতির বিস্তারিত জেনে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন।

ঢাকা মেডিকেল থেকে বের হওয়ার সময় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, তফসিল ঘোষণার পরদিনই একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও মুক্তিযোদ্ধাকে টার্গেট করে গুলি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না, দেখা যাবে না। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং এই ঘটনার পেছনে কারা জড়িত তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team