1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বগুড়ায় হাফেজ সাইফুল হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১৩ বার দেখা হয়েছে

বগুড়ার বিশিষ্ট আলেমে দ্বীন, ইমাম, খতিব ও উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবীতে মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক সাতমাথায় উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী ড. আবু সালেহ মামুনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন,মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা হেদাইতুল ইসলাম,মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী,মাওলানা এমদাদুল হক,মাওলানা আমানুল ইসলাম,মাওলানা রফিকুল ইসলাম,ড. আব্দুল বারী রশীদি, মাওলানা গোলাম আজম,মাওলানা গোলাম রব্বানী,মাওলানা মাকসুদ আল আযমী প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা বলেন, হত্যাকারী সন্ত্রাসী চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এখনো সন্ত্রাসীরা তার নিহত সাইফুলের পরিবারকে হুমকি প্রদান করছে। প্রশাসনকে তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবী করেন। গত (১মার্চ) বগুড়া শহরের ঠনঠনিয়া মাহবুবনগর এলাকায় সন্ত্রাসীরা হাফেজ সাইফুল ছুরিকাঘাত করে ও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team