1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বগুড়ায় সেমাই কারখানার যৌথ অভিযান-তিন লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান লিটন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮২ বার দেখা হয়েছে

বগুড়ায় “আলিফ লাচ্ছা সেমাই” এর কারখানা, (তিন লাখ) টাকা ও “শাহ লাচ্ছা সেমাই কারখানা” মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস এর মালিকের (চল্লিশ হাজার) টাকা জরিমানা।

আজ সোমবাব দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল ৪ পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য  কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়।

  • ১. পায়ে মাড়িয়ে ময়দা খামি প্রস্তুত করে সেমাই তৈরি করতে দেখা যায়।
    ২. উৎপাদিত সেমাই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও মোড়কজাত করতে দেখা যায়।
    ৩. ল্যাট্রিনের মধ্যে সেমাই তৈরি করতে দেখা যায় এবং অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়।
    ৪. পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশে সেমাই প্রস্তুত ও সংরক্ষণ করতে দেখা যায়।
    ৫. ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার করতে দেখা যায়।
    ৬. কারখানায় কর্মরত কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধান সামগ্রী ব্যবহার করতে দেখা যায়নি।
    ৭. কোনো প্রকার মান সনদ গ্রহন না করেই এবং অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন করতে দেখা যায়।

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারায় “আলিফ লাচ্ছা সেমাই” কারখানার মালিকের (তিন লাখ) টাকা এবং “শাহ লাচ্ছা সেমাই কারখানা” মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস এর মালিকের (চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আনুমানিক ১০০ কেজি পায়ে মাড়িয়ে প্রস্তুতকৃত ময়দা বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং অন্যান্য সাপোর্ট স্টাফ। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস টিম। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team