1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে মাদক বিক্রি, ব্যবসায়ী গ্রেপ্তার

সারোয়ার জাহান আরিফ, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২০২ বার দেখা হয়েছে

নরসিংদীর মনোহরদীতে ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মোবারক হোসেন ভান্ডারী (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ। বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ডে ভান্ডারী হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মোবারক একদোয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং ভান্ডারি হোটেলের পরিচালক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোবারক হোসেন দীর্ঘদিন যাবৎ স্থানীয় হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভান্ডারী হোটেল নামে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আড়ালে গাঁজা বিক্রী করে আসছিল। হোটেলে মাদক বিক্রী হচ্ছে এমন সংবাদ পেয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। অভিযানের সময় হোটেল মালিক মোবারক হোসেন ভান্ডারীকে গাঁজা সহ হাতেনাতে আটক করে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান,মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team