1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

প্রতিবাদী কবিতা: আলেমা খাদিজা খাতুন

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

খাম্বা আছে কারেন্ট নাই,

আগের মিটার সচল তাই।

বিলের বোঝা উঠছে বেশি,
কার মুখে আজ ফুটবে হাসি?

নেতা আছে নীতি নাই,
কোন ঠিকানায় দেশ চালাই?
গুম-খুন আর ধর্ষণ চলে,
বিচার মেলে না চোখের জলে।।

বই পুস্তক আর কিতাব আছে,
কেউ কি আসে সে সব কাছে?
চর্চা আজ তো হারিয়ে গেল,
অবহেলায় মন পুড়ল।।

মাদ্রাসা আজ ছাত্রহীন,
দিন কাটছে অর্থহীন।
মসজিদ আছে মুসল্লি নাই,
ইমাম আছে হক কথা নাই।।

বলাৎকার আজ বেড়েই চলে,
বিচার নাই যে আইনের বলে।
হাসপাতাল আজ ডাক্তারহীন,
রোগী ভোগে সেবা কঠিন।।

বিএনপি আজ মাঠে ঘাটে,
আওয়ামী লীগ তো মাঠে নেই।
পদ্মা সেতু দাঁড়িয়ে রয়,
শেখ হাসিনা দেশেই নয়।।

মুনাফিক আজ ভরে গেছে,
মুসলমান কি হারিয়ে গেছে?
ভণ্ডামি আর মিথ্যে খেলা,
ফুরিয়ে এল আশার বেলা।।

চারিপাশে হাহাকার রব,
কে শুনবে মনের ক্ষোভ?
সত্য আজ কোণঠাসা ভাই,
ন্যায়বিচার কোথায় পাই?

পরাধীনতার কালো ছায়া,
মিছে কেবল মায়ার মায়া।
নিয়ম নীতি ভাঙছে সবে,
এর প্রতিকার কবে হবে?

এই তো দেশের আসল চিত্র,
কে পড়বে এই পবিত্র?
বদল হোক এই অন্ধকার,
শান্তি ফিরুক বারবার।।

লেখক ও গবেষক, (ত্রিপল টাইটেল)

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team