1. admin@shaplahd.tv : AdYJkU :
  2. admin@facfltd.com : facfltd :
  3. kmnhosain@shaplahd.tv : KmnHosain :
  4. naqeetv@gmail.com : Saidul Islam : Saidul Islam
  5. Sanaollah@naqee.tv : Saidul Islam Sanaollah : Saidul Islam Sanaollah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর ফোন

নকী টিভি ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৯২৭ বার দেখা হয়েছে

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে জাপান। বিষয়টি সে দেশের সংসদে পাস হয়েছে বলে শেখ হাসিনাকে টেলিফোনে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার (০৫ আগস্ট) দুপুরে দুই শীর্ষ নেতা অন্তত ২৫ মিনিট টেলিফোনে কথা বলেছেন বিভিন্ন বিষয়ে।

এ সময় শেখ হাসিনা করোনা মোকাবিলায় বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। কোভিড সংক্রমণ প্রতিরোধক বিভিন্ন সরঞ্জাম পাঠানোর জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

চলমান রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেছেন দু’নেতা। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করবেন বলে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন শিনজো অ্যাবে।

এ ছাড়া নতুন বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি জাপানের সহায়তায় বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করার বিষয়েও গুরুত্ব দেন সরকার প্রধান শেখ হাসিনা।

পোস্টটি শেয়ার করুন

আরো নিউজ এই ক্যাটাগরির

© All rights reserved © 2019
Design Customized By Our Team